হ্যাপি নিউ ইয়ার: নতুন বছরে নতুন রুপে, নতুন সাজে ভাটির রানি
পাঠক আপনিও দিতে পারেন সংবাদের খোঁজ
গোলাম রসূল | ৮:২৮ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর, ২০১৭

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত অস্কার মার্টিনেজের সাথে ভাটির রানির সম্পাদক গোলাম রসূল।-ছবি ভাটির রানি
প্রিয় পাঠক, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। পুরাতন বছরের সমস্ত জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন বছরটি আপনার জন্য হয়ে ওঠুক আনন্দ, সুখ, সমৃদ্ধি আর সাফল্যের। নতুন বছরে আপনাদের সমস্ত ভাল কাজের অংশীদার হতে চায় ভাটির রানি পরিবার। আর সে লক্ষ্যেই পরীক্ষামূলকভাবে চলা ভাটির রানি আপনাদের সামনে নতুন রুপে হাজির হয়েছে।
নতুন বছরে ভাটির রানির সকল সংবাদ ও ফিচার আইটেম হবে হাওর এলাকা কেন্দ্রিক। যেমন, খেলা বিভাগে থাকবে পাড়া-মহল্লা, স্কুল-কলেজসহ কিশোরগঞ্জের সকল খেলার খবর। তেমনিভাবে বিনোদন, শিক্ষা, সাহিত্য, প্রবাস এসব বিভাগে শুধুমাত্র হাওর এলাকার সংবাদ থাকবে। সাকিব, মাশরাফি, মেসি, নেইমারের খবর আর ভাটির রানিতে পাওয়া যাবে না। এখন থেকে খবর থাকবে হাওর এলাকার সাকিব, মাশরাফি, মেসি, নেইমারদের। যাদের কথা এখন পর্যন্ত কেউ জানেনা। আমরা তাদের খবর ছাপবো। মোদ্দাকথা, নতুন বছরে ভাটির রানি হবে শুধুমাত্র হাওর এলাকার সংবাদের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বাহক।
আর হ্যাঁ, পাঠক আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোন ঘটনা বা ছবি আপনি নিজেই জানাতে পারেন ভাটির রানিকে। এছাড়া ভাটির রানি ব্যক্তির সাফল্যকে প্রাধান্য দিচ্ছে। তাই আপনার এলাকায় যদি কোন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শিক্ষক ও নারীসহ যেকোন শ্রেণি-পেশার মানুষ ভাল কোন কিছু অর্জন করে তবে আপনি ভাটির রানিকে তা অবহিত করুন। আমরা সেটি সবিস্তারে গণমানুষের কাছে তুলে ধরব।
ভাটির রানি পড়ুন ও অন্যকে পড়তে উৎসাহিত করুন। আমাদের সাথে থাকুন আর এলাকার সকল বিষয়ে প্রতিদিন আপডেট থাকুন। সবাইকে আবারো নতুন বছরের শুভেচ্ছা। সবার প্রতিটি দিন ভাল কাটুক এ প্রত্যাশা। ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার।

