শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
 
vatirrani News

ঘামের দাম

মো. কাউছার আলম কাউছ | ৩:২৪ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

1537349097.jpg
মো. কাউছার আলম কাউছ

ঘামের কায়া তুচ্ছ মায়া

যম-দূতের ঘরে।

ঘামের মূল্যে উড়াও নিশান

প্রতিবাদের ঝড়ে।।

ঘামের উচিত মূল্য চাই

চাই যথা মান।

মোদের ঘামে বহু বিলাস

স্বর্গে ওদের স্থান।।

পেটে ভাতে খাটবো কত

সংসার অনাহারে।

বিনা মূল্যে মরব কত

ধ্বংস লীলায় পড়ে।।

রক্ত চোষক পিষবো পায়ে

আর দিবোনা ছাড়।

ঘামের হাতে ধরব টুটে

পুঁজিবাদের ঘাড়।।

বর্জ কন্ঠে ঘর্ম শ্রমিক

মিলাও হাতে হাত।

মান মূল্য বেতন ভাতার

করি প্রতিবাদ।

2 Comments

ওমর ফারুক
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
দারুন প্রতিবাদ। ধন্যবাদ সাংবাদিক গোলাম রসুলকে।
Habibur rahman Rajon
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
মুল্যবান পোষ্ট

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM