প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি প্রিয় প্রেয়সী, ভালোবাসা কারে কয়?
প্রিয় প্রেয়সী, ভালোবাসা কারে কয়?
হরিদাস কুমার | ৮:০৫ অপরাহ্ন, ২৭ নভেম্বর, ২০১৭

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার
রবী ঠাকুর ভালবেসে তার প্রেয়সীকে বলেছিলেন" ভালবেসে সখী নিভৃতে যতনে তোমার মনের মন্দিরে নামটি লেখার আমার" আমাদের মত অনেক প্রেমিক/প্রেমিকা ভালবাসায় প্রেমাসক্ত হয়ে বলতে থাকেন, তুমি আমার চাঁদ আমি চাঁদের এ আলো যুগে যুগে আমি তোমায় বাসব ভালো।
জনৈক কণ্ঠশিল্পী তার ভালবাসার যাতনায় বিরহ কন্ঠে বলেন "ভালবাসা ভাল নয় তবে কেন তুমি মিথ্যে প্রেমে এ জীবন করলে মরুভূমি "আসলে ভালবাসা কি? এর গভীরতাইবা কতুটকু, সেকি আকাশের মতই উদার,অসীম নাকি সে এক মরীচিকা, আসলে এর সজ্ঞায়ন কি? ভালবাসার রসায়ন কি বলে? খুব জানতে ইচ্ছে করে।
যখন দুটি কোমল পোলার (Polar) মন বা হৃদয় নিৰ্দিষ্ট আলোতে পরস্পরের বিক্রিয়ার মাধ্যমে কিছু অনুভূতি ও উষ্ণতা উৎপন্ন হয়ে যে বন্ধন তৈরী করে -এ সংশ্লেষণ পদ্ধতিকেই ভালোবাসা বলে। এটি এক্সওথার্মিক (Exothermic) বা এন্ডোথার্মিক (Endothermic) উভয়ই হতে পারে।
ভালোবাসা প্রধানতঃ তিন প্রকারের-
যেমনঃ- (১) আয়নিক ভালোবাসা (Ionic Love) - (দু'টি পোলার মনই অতি আগ্রহশীল বন্ধন তৈরীতে),
(২) সমযোজী ভালোবাসা (Covalent Love) - (দু'টি পোলার মনই সমান আগ্রহশীল) এবং
(৩) সন্নিবেশ ভালোবাসা (Co-ordination Love) - (একটি পোলার মনই অতি আগ্রহশীল)।
এছাড়া হাইড্রোজেন বন্ধন ভালোবাসা (Hydrogen Bond Love) ও ভ্যান্ডারওয়ালস ভালোবাসা (Vanderwalls Love) ও আছে - যার বন্ধন দুর্বল প্রকৃতির হয় যে ভালবাসায় ত্রিভুজ প্রেমের অংশীদারের কেউ একজন বলে ওঠেন প্রেমের মরা জলে ডুবেনা, প্রেম করতে দুইদিন ভাংতে একদিন এমন প্রেম আর কইরনা।আমি এহেন নিচক ভালবাসায় বিচ্ছেদের প্রেম বাজারে মূল্যবান ভালবাসা সস্তা দামে বিক্রি দিতে চাইব না। পরিশেষে বলব পৃথিবীতে জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম।
“সর্বত্রই রসায়ন ও ভালোবাসা - জয় হউক রসায়নের - জয় হউক ভালোবাসার।” সবার ভালোবাসার রসায়নিক বন্ধন হোক দৃঢ় ও চিরস্থায়ী।
লেখক: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিলেট ও ভাটিনগর, অষ্টগ্রামের সন্তান।

