প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি তুমি
তুমি
মনোয়ার হোসেন পুলক
১২:১৪ অপরাহ্ন, ১২ নভেম্বর, ২০১৭

তুমি ফরমায়েশ করলে ছেলেটি হবে চে গুয়েভারা
যুদ্ধে যাবে আফ্রিকায় কালাশনিকভ রাইফেল হাতে!
ব্রজেন দাস হয়ে পাড়ি দেবে ইংলিশ চ্যানেল।
তোমার ফরমায়েশে বেঁছে নিতে পারে শেরপা জীবন
এভারেস্ট শৃঙ্গকে বানাবে বাড়ির পাশের টিলা!
দুই কোরিয়ার একত্রীকরণও সম্ভব তুমি চাইলে।
কিন্তু ফরমায়েশে ফুল ফোটানো যায়না
যদিও এনে দেওয়া যায় ১০১ টা নীল পদ্ম।
কবিতা সে তো ফুল ফোটানোর মতই কঠিন কাজ!
ছেলেটা যেটা করে সেটা তোমাতে বুঁদ হয়ে থাকা
আর মাথার ভিতরে অবিরাম নাপাম বোমা মারা
পোড়ামাটি নীতির মতো।
তাইতো সৃষ্টিশীলতা আর কবিতা হয়ে ঝরেনা
ইনাম হিসেবে মেলেনা কোন স্বর্ণমুদ্রা।

