প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি রাজনীতি
রাজনীতি
তোফায়েল আহমেদ তুষার
নিউজ ডেস্ক | ১২:৫৬ পূর্বাহ্ন, ৪ নভেম্বর, ২০১৭

রাজনীতিটা অনেকটা ব্যবসায়ীদের পকেটে
চলছে সব লেনদেনে বিকাশ আর ডাচ বাংলার রকেটে।
নেই কোন নিয়মনীতি, দেশের রাজনীতিতে,
রাজনীতিবিদ চলছে সব নিজ-আপন গতিতে।
হরেক রকম ব্যানার-ফেস্টুন শহর-বাংলা-গ্রামেতে,
রাজনীতিটা চলে গেছে অনলাইন আর ফেইসবুকেতে।
খাটি বাংলার নেতারা হারিয়ে যাচ্ছে তাদের ভীড়েতে,
কর্মীশুণ্য হয়ে গেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে।
চলছে যখন রাজনীতি আজব এই গতিতে,
ভাবছি বসে করবো কি বর্তমান রাজনীতিতে?
এই নেতা, সেই নেতা- হচ্ছে কত গোলমাল,
পরিস্থিতি শান্ত রাখতে হচ্ছেন তারা বেশামাল।
ভোটের সময় নেতারা ডাকে বাবা-সোনা,
ভোট শেষে তাদের কথা ষোল আনাই কানা।
চাল চুরি-গম চুরি, আরোও আছে ত্রানের টাকা কড়ি,
লুটতরাজের নায়কেরা গড়ছে মেদ-ভূড়ি।
জয় বাংলা, জিন্দাবাদে মুখরিত স্লোগানে,
তর্ক-বিতর্ক যা আছে চা, পানের দোকানে।
হরতাল-অবরোধ আরো কত কি,
গরীব-দুঃখী মরলে তাতে কার বাপের কি?
রাজনীতিটা করতে হবে, নিতে হবে সুবিধা,
তাই বলে হোক না সবার একটু অসুবিধা।
রাজনীতিটা করতে গিয়ে হয় কতো চুক্তি,
ভাবি বসে এর থেকে হবে কবে মুক্তি?

