কিশোরগঞ্জ ছাত্রলীগের নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি
১২:১৬ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর, ২০১৭

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) রাতে জেলা শহরের ৮ নং ওয়ার্ড হয়বতনগর সাহেব বাড়ি মসজিদের পাশে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গনি ঢালী লিমন।
এসময় উপস্থিত ছিলেন-আওয়ামী নেতা মীর মোবারক আলী বাচ্চু, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মনির, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. হাদি মিয়া, জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ইয়াছিন আরাফাত বাবু, স্কুল বিষয়ক উপ সম্পাদক ফয়সাল আহমেদ অভি, সহ সম্পাদক বুরহানুল ইসলাম শুভ, উপ প্রচার সম্পাদক অতুল চক্রবর্ত্তী প্রমুখ।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

