ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন
ইটনা প্রতিনিধি | ৯:৫০ অপরাহ্ন, ১৯ জানুয়ারী, ২০১৯

ইটনা প্রতিনিধি: ইটনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ রহমত খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মেহেরউদ্দিন। আরও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা রৌশন আলি রসু, ডাঃ শেখ অলি নেওয়াজ অলি, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদকসাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান।

