অষ্টগ্রামে জয়িতা পুরস্কার পেলেন দীপালী সরকারসহ ৫ নারী
গোলাম রসূল | ৪:৫৭ অপরাহ্ন, ১১ ডিসেম্বর, ২০১৮

গোলাম রসূল: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় এ বছর জয়িতা পুরস্কার পেয়েছেন সফল জননী (রত্নগর্ভা) দীপালী সরকারসহ ৫ জন নারী। দীপালী সরকার সাংবাদিক তরুন সরকার ও র্যাব-১০ এর উপ-সহকারি পরিচালক তুষার সরকারের মা এবং উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের কৃতি সন্তান প্রয়াত ডা. রমেন্দ্র নারায়ণ সরকারের সহধর্মীণী। অন্য চার জয়িতা হলেন--বেগম আক্তার (অর্থনৈতিক), খাদেম মিলা (শিক্ষা ও চাকুরী), নির্যাতনের বিভীষিকা থেকে মুক্তজীবন গড়া আফসা আক্তার ও অধ্যাপিকা সৈয়দা নাসিমা আক্তার রীতা (সমাজ উন্নয়ন)। প্রতিবছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়ার জন্মদিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এ পুরস্কার প্রদান করে থাকে। জয়িতাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন সভাপতিত্ব করেন।

