বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল শেষ ষোলোতে রোনালদোর জুভেন্টাস

শেষ ষোলোতে রোনালদোর জুভেন্টাস

নিউজ ডেস্ক | ১১:৫৮ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর, ২০১৮

1543384719.jpg

নিউজ ডেস্ক: ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিত করল জুভেন্টাস।

শেষ ষোলো নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে রোনালদোর জুভেন্টাস। ম্যাচের প্রথমার্ধে দিবালা, রোনালদো এবং মানজুকিচের সম্মিলিত আক্রমণ খুব একটা সফলতা দেখাতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধেই জুভেন্টাসের এই আক্রমণভাগ সাফল্য পায়। 

৫৯ মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে রোনালদোর আড়াআড়ি ক্রসে নিখুঁত টাচে প্রতিপক্ষের জালে বল জড়ান মানজুকিচ। আর এই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভিরা।

সূত্র: কালের কন্ঠ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM