অষ্টগ্রামে মিলাদুন্নবীর জশনে জুলুছে হাজারো জনতার ঢল
খন্দকার আবু সুফিয়ান, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ | ৬:১০ অপরাহ্ন, ২১ নভেম্বর, ২০১৮

খন্দকার আবু সুফিয়ান: কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত স্বমন্বয় কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বিশাল জশনে জুলুছের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৮ ঘটিকায় অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নাইম উদ্দিন ছিদ্দিকী (রাফি) আশরাফী । হামদনাত পরিবেশন করেন হাফেজ ইয়াছিন মনোয়ার।
পরে উপজেলার দেওঘর ইউনিয়ন, বাঙ্গাল পাড়া ইউনিয়ন, কাস্তুল ইউনিয়ন, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে লোকজন অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জমায়েত হয়। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত স্বমন্বয় কমিটির স্বমন্বয়ক কাজী জসিম উদ্দিন ছিদ্দিকীর সঞ্চালনায় ও অষ্টগ্রাম হোসেনিয়া আলিম মাদ্রাসার প্রভাষক কাজী আব্দুল হাফেজ গফুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম সরকারী রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতাবা অারিফ খাঁন, অষ্টগ্রাম উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমল, অষ্টগ্রাম সদর ইউ'পির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হযরত মাওলানা রেদওয়ানুল হক আশরাফী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভাশেষে শতাধিক মোটর সাইকেলের বিশেষ মহড়ায় প্রায় পঁচিশ হাজার লোকের অংশগ্রহনে বিশাল জশনে জুলুছের মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূর্ব অষ্টগ্রাম হয়ে বিখ্যাত আওলিয়া হযরত শাহ্ কুতুব ইয়ামনী (রা.) মাজার মসজিদে এসে অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত স্বমন্বয় কমিটির স্বমন্বয়ক আওলাদীয়া দরবার শরীফের পীর সাহেব সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল সাহেবের দোয়ার মাধ্যমে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানের দায়িত্বে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও বাংলাদেশ ইসলামী যুব সেনা অষ্টগ্রাম উপজেলার নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন কাজী মাওলানা আব্দুস সামাদ, কাজী মাওলানা আব্দুল কুদ্দুছ, সাংবাদিক রেজাউল করিম সেলিম, অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতী আশরাফুল আলম মুন্সী রেজভী, অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান রেজভী সহ এলাকার সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য, প্রায় দেড় শতাধিক তোরণ নির্মান ও দুই কিলোমিটার রাস্তায় রং বেরংয়ের ফেস্টুন দিয়ে সুন্দর্য বর্ধন করে অষ্টগ্রাম উপজেলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ জশনে জুলছের মিছিল প্রতি বৎসর অনুষ্ঠিত হয়ে আসছে।

