শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল হোসেনপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হোসেনপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

১২:২৪ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর, ২০১৭

chahida-news-1508955852.jpg

মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিম্নমানের সার-বীজ ও পণ্য বিক্রির দায়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ছয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, সন্ধ্যায় উপজেলার পিতলগঞ্জ, হাজীপুর ও ধূলিহর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিম্নমানের সার-বীজ ও পণ্য বিক্রির অপরাধে ওষুধ ব্যবসায়ী নূরুল আমীন, মাহমুদ মিয়া, সার ব্যবসায়ী শরীফুল ইসলাম, মুদি ব্যবসায়ী আব্দুর সোবহান, কাপড় ব্যবসায়ী সাহাব উদ্দিন ও বীজ ডিলার নজরুল ইসলামকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র: বাংলানিউজ 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM