বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে সৃজনে উন্নয়নে বাংলাদেশ উৎসবের উদ্বোধন

অষ্টগ্রামে সৃজনে উন্নয়নে বাংলাদেশ উৎসবের উদ্বোধন

নিউজ ডেস্ক | ৪:১৭ অপরাহ্ন, ৩০ অক্টোবর, ২০১৮

1540894640.jpg

নিউজ ডেস্ক: ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক উৎসবে সামিল হয়েছে কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলা । প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের সাফল্য, জনপ্রিয়তা ও গুরুত্ব সম্পর্কে সর্বসাধারণকে অবহিত করার লক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।

দিনভর উৎসবের মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও শিক্ষার্থীদের জন্য প্রতিযোগীতামূলক নানা অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

পরে এমপি তৌফিক একটি বাড়ি, একটি খামার প্রকল্পের ঋণ গ্রহীতাদের মাঝে ঋণ বিতরণ করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম সরকারী রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান সালুয়া ঠাকুরসহ প্রমুখ।

সূত্র: হাওরবাংলা 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM