বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ইটনায় জেলের লাশ উদ্ধার

ইটনায় জেলের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | ৫:২৭ অপরাহ্ন, ২৯ অক্টোবর, ২০১৮

1540812425.jpg

নিউজ ডেস্ক: ইটনায় মঙ্গল মিয়া (২৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধনু নদী সংলগ্ন ফিরাগাঙের কালীডোবায় কাঁদা-পানির মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মঙ্গল মিয়া উপজেলা সদরের দিঘীরপাড় গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গল মিয়া সোমবার (২৯ অক্টোবর) সকাল ৭টায় নদীতে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে দুপুরের দিকে ধনু নদী সংলগ্ন ফিরাগাঙের কালীডোবায় কাঁদা-পানির মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন কয়েক ব্যক্তি।

তারা বিষয়টি পুলিশকে জানালে দুপুর ২টার দিকে ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান জানান, নিহত মঙ্গল মিয়ার বাম চোখের কোণে এবং নিম্নাঙ্গে ছিলা জখম রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এছাড়া এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM