শিক্ষা সফরে আমেরিকায় গেলেন অষ্টগ্রামের রীনা দেবনাথ
বিশেষ প্রতিনিধি | ১০:৪৮ অপরাহ্ন, ২৬ অক্টোবর, ২০১৮

স্বামী কমল দেবনাথের সাথে রীনা দেবনাথ।
বিশেষ প্রতিনিধি: তের দিনের সরকারী শিক্ষা সফরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গেছেন নরসিংদী নারী ও শিশু ট্রাইব্যুনাল এর স্পেশাল পিপি (পাবলিক প্রসিকিউটর) রীনা দেবনাথ। রীনা দেবনাথ কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অষ্টগ্রাম নয়াহাটি ঐতিহ্যবাহী নাথপাড়ার কমল দেবনাথের স্ত্রী। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাষ্টিস এর আয়োজনে রীনা দেবনাথসহ বাংলাদেশের ৫ জন নারীবিচারক ও বিভিন্ন নারীও শিশু ট্রাইব্যুনালের ৫ জন পিপির সমন্বয়ের মোট ১০ জনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত ১৯ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র গেছেন। আগামি ১ নভেম্বর শিক্ষা সফর শেষ হলে তাঁরা দেশে ফিরে আসবেন। রীনা দেবনাথ ২০০২ সালে বার কাউন্সিল সনদ লাভ করার পর নরসিংদী কোর্টে ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০০৯ সালে তিনি এপিপি হিসেবে নিয়োগ লাভ করেন এবং ২০১৬ সালে স্পেশাল পিপি পদোন্নতি পান। 

