বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কাস্তুল ইউপি’র সাবেক চেয়ারম্যান রতনের ইন্তেকাল

কাস্তুল ইউপি’র সাবেক চেয়ারম্যান রতনের ইন্তেকাল

নিউজ ডেস্ক | ৬:৪৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর, ২০১৮

1539434961.jpg

অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম রতন (৪৮) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১৪ অক্টোবর) সকাল ৯টায় কাস্তুল ফুটবল খেলার মাঠে নামাজে জানাযা শেষে এলাকার কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

মো. সাইফুল ইসলাম রতন কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM