বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল জনগণকে সম্মান ও তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে: রাষ্ট্রপতি

জনগণকে সম্মান ও তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | ৯:২২ অপরাহ্ন, ৮ অক্টোবর, ২০১৮

1539012171.jpg

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ সাধারণ জনগণের প্রতি সম্মান দেখাতে এবং তাদের সঙ্গে ভাল ব্যবহার করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস। রাষ্ট্রপতি তাঁর নিজ শহর কিশোরগঞ্জে তিনদিনের সফর কর্মসূচির প্রথম দিন আজ এখানে গুরুদয়াল কলেজ মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি নির্বাচিত নেতাদের উদ্দেশে বলেন, জনগণকে সম্মান দেখাতে হবে এবং তাদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে।

আবদুল হামিদ গত ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলা শহরে গুরু দয়াল কলেজে এটি তাঁর প্রথম সফর। এ উপলক্ষে জিলা সংবর্ধনা কমিটি কলেজ খেলার মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রপতি দেশ এবং দেশের জনগণের বৃহত্তর স্বার্থে আগামী সাধারন নির্বাচনে ভাল প্রার্থীকে দলের মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক স্পিকার আবদুল হামিদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে দেশের রাজনীতিতে গুণগতমান নিশ্চিত করতে আগামী নির্বাচনে প্রকৃত রাজনীতিবিদদের অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি দেশের সাবির্ক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে যে দল কাজ করবে, আগামী নির্বাচনে সেই দলকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির চেয়ারে বসে আমি কোন রাজনৈতিক বক্তব্য দিতে পারি না। তবে কাজের বিনিময়ে খাদ্যসহ সকল উন্নয়ন প্রকল্পের নামে সরকারি বরাদ্দ যেন কেউ আত্মসাৎ করতে না পারে, এমন লোকদের নির্বাচিত করতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

আবদুল হামিদ তাঁর ছাত্র জীবনের পর থেকে রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায়ের উল্লেখ করে বলেন, এই বর্তমান অবস্থায় আসতে তাকে অনেক সমস্যা মোকাবেলা করতে হয়েছে। ইতোমধ্যে তিনি তাঁর অনেক ঘনিষ্ঠজন, বন্ধু ও রাজনৈতিক সহকর্মীদের হারিয়েছেন। তিনি তাদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। তিনি জনগণের কাছে দোয়া চেয়ে বলেন, আমার বাকি জীবন দেশের ও জনগণের কল্যাণে ব্যয় করতে চাই।

রাষ্ট্রপতি স্থানীয় জনগণের বিভিন্ন দাবির জবাবে কিশোরগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সেখানে নির্বিঘœ রেল যোগাযোগ নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে প্রোকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, আফজাল হোসেন এমপি, সোহরাব উদ্দিন এমপি, দিলারা বেগম আসমা এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজাল, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহাবুব পারভেজ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ জিলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সূত্র: বাসস

1 Comments

A.M.Rafiqul Hoque
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Would like to request to the party please nominate politician who join politics before and after leaboration, honest, good behaviour with much peopl,still doing politics with same political party,not to nominate new commers. Dishonest, "Abdul Hamid advocat", is a Honerable president of Bangladesh,and he is a great leader of Bangladesh awamelege wish his good health and long life.

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM