বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল হাওরের কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে রাষ্ট্রপতির আহ্বান

হাওরের কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে রাষ্ট্রপতির আহ্বান

নিউজ ডেস্ক | ৫:১৭ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

1537874266.jpg

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হাওর অঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অষ্টগ্রাম আবদুল হামিদ অডিটোরিয়াম-কাম কমিউনিটি সেন্টারে স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের ভাগ্য পরিবর্তনে স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগান।’

তিনি বলেন, ‘সার্বিক উন্নয়নে খোলা মনে যৌথভাবে কাজ করুন।’ রাষ্ট্রপতি হামিদ যে কোনো উন্নয়ন কর্মকান্ডে পরিবেশকে অগ্রাধিকার দেয়ার বিষয় বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন, যাতে হাওর অঞ্চলের পরিবেশের কোন ক্ষতি না হয়।

রাষ্ট্রপতি বলেন, ‘আপনার এলাকার উন্নয়নের চেষ্টা করুন। গরীবের সার্বিক অবস্থার উন্নয়ন যদি সম্ভব হয়, তাহলে গোটা দেশ উন্নত হবে।’

রাষ্ট্রপতি হামিদ জনগণের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধির কাছে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে হবে। তারা যদি সমস্যা সমাধানে অক্ষম হয়, তাহলে প্রয়োজনে বিষয়টি আমি দেখবো। রাষ্ট্রপতি এ সময় সভায় আগতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

স্থানীয় মতবিরোধের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি তাৎক্ষণিকভাবে বিরোধ সমাধানের জন্য শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান। তিনি জনগণের আশা-আকাঙ্খার কথা মাথায় রেখে দেশের কল্যাণে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM