বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভৈরবে ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ভৈরবে ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিউজ ডেস্ক | ৯:৩৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

1537198790.jpg

কিশোরগঞ্জের ভৈরবে ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘন করায় চার প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

আজ সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ভৈরব শহরের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভেজাল বিরোধী অভিযান চলাকালে শহরের বাসস্ট্যান্ড এলাকার মোল্লা ড্রাগসে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সময় ওই এলাকার জনতা হোটেল এন্ড সুইটমিটসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পরিবেশনসহ ওজনে কম দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা, বাসি ও পঁচা খাবার বিক্রির দায়ে একই এলাকার আল আজিজিয়া হোটেলকে ১৫ হাজার এবং ঘোড়াকান্দা এলাকার ইয়াকুব ফুড প্রডাক্টসকে মানহীন পণ্যে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এলিট ফোর্স র‌্যাপিট এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি চৌকস টিমের সহায়তায় পরিচালিত ওই অভিযানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রুহুল আমীনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে এই চার ব্যবসা প্রতিষ্ঠানকে আজ জরিমানা করা হয়। ভোক্তার জন্য মানসম্মত পণ্য নিশ্চিত করতে আগামীতেও এই রকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সূত্র: অর্থসূচক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM