বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভৈরবে ১৭ পতিতা ও খদ্দেরসহ এক হোটেল মালিক গ্রেপ্তার

ভৈরবে ১৭ পতিতা ও খদ্দেরসহ এক হোটেল মালিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | ৬:০৪ অপরাহ্ন, ৮ সেপ্টেম্বর, ২০১৮

1536408278.jpg

কিশোরগঞ্জের ভৈরবে শৈবাল ও সোনালী নামে দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ পতিতা ও ৭ খদ্দেরসহ এক হোটেল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম এ অভিযান চালায়। গ্রেপ্তারদের কিশোরগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, ভৈরবের এই দুটি হোটেলের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবত পতিতা ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আবুবক্কর ছিদ্দিক মিয়াকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের গোপনীয়তা রক্ষার স্বার্থে এ অভিযান বিষয়ে ভৈরব থানা পুলিশকেও অবগত করা হয়নি বলেও তিনি জানান।

জানা যায়, ওই অভিযানে শৈবাল হোটেলের সত্ত্বাধিকারী হান্নান মিয়া (৫০), হোটেল ম্যানেজার মফিজ মিয়া (৫১), হোটেল বয় আবু ছালেক (৩২)সহ খদ্দের সোহেল মিয়া (৩৭) ও রওশন মিয়া (৫০) কে গ্রেপ্তার করা হয়। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে শিলা (৩০), সামিয়া (২৫), ঊর্মি (২২), লাবনী (২৭) নামের ৪ পতিতা এবং হোটেল সোনালীর বিভিন্ন কক্ষ থেকে পায়েল (৩০), শিখা (২৫), স্বপ্না (১৬), তাসলিমা , সুমী (২৬), মুন্নী (২৪) নামের ৬ পতিতাসহ খদ্দের মাসুদ (৩৫), আফতাবুল (৩৫), আতাউর (৩৬) ও তানভীর (২৪) কে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: অর্থসূচক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM