বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল মিঠামইনে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন এমপি তৌফিক

মিঠামইনে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন এমপি তৌফিক

নিউজ ডেস্ক | ৫:৩১ অপরাহ্ন, ৩ সেপ্টেম্বর, ২০১৮

1535974302.jpeg

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এ সময় বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।

আজ সোমবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে মিঠামইন উপজেলা চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

উদ্বোধন শেষে এমপি তৌফিক বৃক্ষ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আহমেদ পলির সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সরকারি আব্দুল হক কলেজের অধ্যক্ষ আবদুল হক, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম প্রমুখ।

মিঠামইন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন এবং সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন।

সূত্র: হাওরবাংলা 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM