বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ইয়াবা সেবন করল করিমগঞ্জের ইউপি চেয়ারম্যান

ইয়াবা সেবন করল করিমগঞ্জের ইউপি চেয়ারম্যান

ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক | ১২:৩৭ অপরাহ্ন, ২ সেপ্টেম্বর, ২০১৮

1535870273.jpg

করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে ওই ইউনিয়নসহ পুরো উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান একটি টি-শার্ট পরিহিত অবস্থায় আরেক সঙ্গীর সহায়তায় ইয়াবা সেবন করছেন। একাধিক আইডি থেকে আপলোড করা ২০ সেকেন্ডের এই ভিডিওটি এখন ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে ওয়ালে ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান জানান, ভিডিওটি আমাদেরও নজরে এসেছে। তবে মাদক আইনে সেবনকারীকে হাতেনাতে ধরতে হয়। এ ব্যাপারে আমরা চেষ্টায় আছি ওই চেয়ারম্যানকে ধরার। তাকে হাতেনাতে ধরতে পারলেই আমরা আইনের কাছে সোপর্দ করব।

করিমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা এ বিষয়ে বলেন, আমি আপনার কাছ থেকে শুনলাম বিষয়টি কেবল। তবে যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘আমি সিগারেট পর্যন্ত খাই না। বুঝতেছি না বিষয়টা কেমনে কি হলো! আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ভিডিওটি ছাড়া হয়েছে।’

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM