ভাটির রানি অষ্টগ্রামে ঊষার পাখিপ্রেম
গোলাম রসূল | ৫:০৯ অপরাহ্ন, ২৯ আগস্ট, ২০১৮

গোলাম রসূল: পাখিদের প্রতি ভালবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হাওরের একদল মানবপ্রেমী ছাত্র-যুবকদের সংগঠন ঊষা।
গত ২৪ আগস্ট (শুক্রবার) “পাখির প্রতি ভালবাসা” ‘স্লোগানে পাখির আশ্রয়দান’ কর্মসূচির মাধ্যমে তারা এ ভালবাসা প্রকাশ করেন। এর উদ্বোধন করেন আলহাজ্জ্ব ইঞ্জিনিয়ার মো. সালাহ্ উদ্দিন।
কর্মসূচির অংশহিসেবে প্রাথমিকভাবে পাশের গ্রামের কুমার পাড়ায় ১৮০টি মাঠির কলসের একটি উদ্বোধক মো. সালাহ্ উদ্দিন প্রতীকীভাবে একটি গাছে বেঁধে দেন। পরবর্তীতে ঊষার সদস্যরা স্বেচ্ছাশ্রমে কলসগুলো গ্রামের উচু উচু বিভিন্ন গাছে বেঁধে দেয়। এতে সার্বিক সহায়তা প্রদান করেন ঊষার উপদেষ্টা আলহাজ্জ্ব ইঞ্জিনিয়ার মো. সালাহ্ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ঊষার সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহান, আব্দুল জব্বার, এ্যাডভোকেট মাহবুব আলম আক্তার, হাজী শফি উল্ল্যাহ,আল আমিন, নুরুল হক, হারুন অর রশিদ, তৌহিদ মিয়া ও লোকমান হোসেনসহ এলাকার জনসাধারণ।
ঊষার সভাপতি হাসান মাহমুদ জানান, পুরো হাওর এলাকায় পাখির আশ্রয়ের অভাবে দিনদিন পাখির সংখ্যা কমছে। পাখিদের বিলুপ্তি যেন না ঘটে সেকারণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামকে এই কর্মসূচীর আওতায় আনা হবে বলে জানান তিনি।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলিনগর গ্রামে ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি ছাত্র ও যুবকদের উদ্যোগে গড়ে উঠে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা “ইউনিয়ন ফর সুপ্রীম সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (ইউএসএসএ)” তথা ঊষা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি এলাকায় নিরক্ষতা দূরীকরণ, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, শিক্ষামূলক র্যালী-সভা-সেমিনার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতাদান, পাঠাগার, বৃক্ষরোপণ, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নকরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবাদান, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিতকরণ, দুর্যোগগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণসহ স্বেচ্ছাশ্রমে নানাবিধ সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এছাড়াও মাদক,জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধেও চালিয়ে যাচ্ছে সামাজিক আন্দোলন।


1 Comments