বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে রাষ্ট্রপতি ও এমপি তৌফিকের তহবিলের চেক বিতরণ

অষ্টগ্রামে রাষ্ট্রপতি ও এমপি তৌফিকের তহবিলের চেক বিতরণ

নিউজ ডেস্ক | ৯:২৯ অপরাহ্ন, ৬ আগস্ট, ২০১৮

1533569386.jpg

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের ঐচ্ছিক তহবিল থেকে ৪৮ জনের মাঝে চেক বিতরণ করা হয়।

সোমবার (০৬ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এসব চেক বিতরণ করা হয়। এছাড়া এ সময় শান্তিপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবারের মাঝে নগদ টাকা ও টেউটিন বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল হক রন্টি, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহম্মেদ, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাছেদ মিয়া, দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া ও কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাধকৃষ্ণ দাসসহ প্রমুখ।

সূত্র: হাওরবাংলা

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM