বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল রাষ্ট্রপতি লন্ডন থেকে দেশে ফিরছেন বৃহস্পতিবার

রাষ্ট্রপতি লন্ডন থেকে দেশে ফিরছেন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | ৪:৪৮ অপরাহ্ন, ১৮ জুলাই, ২০১৮

1531910913.jpg

স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ শেষে বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদিনকে উদ্ধৃত করে সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান জানান, রাষ্ট্রপতিকে বহন করা বিমান সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

গত ৭ জুলাই তিনি চোখের চিকিৎসা এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য লন্ডন গমন করেন।

সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান জানান, রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরেই চোখের ছানির জটিলতায় ভুগছিলেন। এ কারণে তিনি লন্ডনের মুরফিল্ডস চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে যান। এছাড়া তিনি বুপা ক্রোমওয়েল হাসপাতালেও চিকিৎসা নেন। রাষ্ট্রপতি স্পিকার থাকাকালীন সময় থেকেই লন্ডনের হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নিয়ে আসছেন।

এর আগে গত বছরের অক্টোবরে শারীরিক অবস্থার পরীক্ষার জন্য ৭৪ বছর বয়সী রাষ্ট্রপতি লন্ডনে গিয়েছিলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM