বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ইটনা থানার নতুন ওসি মুর্শেদ জামান বিপিএম

ইটনা থানার নতুন ওসি মুর্শেদ জামান বিপিএম

নিউজ ডেস্ক | ৮:০৩ অপরাহ্ন, ১১ জুলাই, ২০১৮

1531317827.jpg

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মুর্শেদ জামান, বিপিএম।

বুধবার (১১ জুলাই) সকালে তিনি ইটনা থানার (অফিসার ইনচার্জ) ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

মো. মুর্শেদ জামান সর্বশেষ কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখায় ডিআইও-২ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া চেকপোস্টে জঙ্গি হামলার পর জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। এই বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদক ‘বিপিএম’ লাভ করেন।

নবাগত ওসি মো. মুর্শেদ জামান বিপিএম বলেন, ইটনা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি ইটনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে কাজ করে যাব। সকলের সহযোগিতায় ইটনা থানাকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তুলার প্রত্যয়ও ব্যক্ত করেন পুলিশের এই চৌকস কর্মকর্তা।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM