ইটনা থানার জাকির হোসেন জেলার শ্রেষ্ঠ পুলিশ ইন্সপেক্টর
নিউজ ডেস্ক | ৫:৩৮ অপরাহ্ন, ১০ জুলাই, ২০১৮

ইন্সপেক্টর জাকির হোসেন
কিশোরগঞ্জ জেলার হাওরের ইটনা থানায় কর্মরত মোহাম্মদ জাকির হোসেন জেলায় শ্রেষ্ঠ পুলিশ ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার জেলা পুলিশ মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) এর হাত থেকে সার্টিফিকেট, ক্রেষ্ট ও নগদ অর্থ গ্রহণ করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেন হাওরের ইটনা থানায় কর্মরত অবস্থায় চুরি, নৌ-ডাকাতি, ছিনতাই, মাদক, বাল্য বিবাহ, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা, ইভটিজিং প্রতিরোধ ও সম্প্রতি ইটনা সদরের নন্দীহাটি গ্রামের আসাদ হত্যা মামলা তদন্ত দ্রুত সময়ে সম্পন্ন করা ও আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় জাকির হোসেনকে শ্রেষ্ঠত্বের সনদ ও পুরস্কার দেওয়া হয়।
শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়ে জাকির হোসেন জানান, ইটনা থানার সকল জন-সাধারণের আন্তরিক সহযোগীতায় আমার এই অর্জন। আমি ইটনা সহ কিশোরগঞ্জবাসীর নিকট চির ঋণী।
সূত্র: মুক্তিযোদ্ধার কন্ঠ

