বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে গাঁজাসেবীর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

কিশোরগঞ্জে গাঁজাসেবীর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

নিউজ ডেস্ক | ৫:৩২ অপরাহ্ন, ৯ জুলাই, ২০১৮

1531135930.jpg

কিশোরগঞ্জে সোহেল মিয়া (২০) নামের এক গাঁজাসেবী তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ জুলাই) বিকালে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত গাঁজাসেবী সোহেল মিয়া কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, সোমবার (৯ জুলাই) বিকাল ৩টায় কিশোরগঞ্জ র‍্যাব-১৪ টীমসহ কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকায় উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ সোহেল মিয়াকে আটক করা হয়। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM