বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল মিঠামইনে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ

মিঠামইনে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক | ৩:৩১ অপরাহ্ন, ১ জুলাই, ২০১৮

1530437479.jpg

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ টি পরিবার মাঝে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (০১ জুলাই) উপজেলা হলরুমে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্প এসব চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আহম্মেদ পলির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহীদ ভূইয়া, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পু্লিশ সুপার দীপক কুমার মজুমদার, কিশোরগঞ্জ মালিক সড়ক পরিবহন সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনসহ প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব।

সূত্র: হাওরবাংলা 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM