বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল বাজিতপুর উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ডাকু গ্রেফতার

বাজিতপুর উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ডাকু গ্রেফতার

নিউজ ডেস্ক | ৬:৩৪ অপরাহ্ন, ২৫ জুন, ২০১৮

1529930085.jpg

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ডাকু ওরফে ইসহাক মিয়া (৩৭) পুলিশের হাতে ধরা পড়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার ভাগলপুর এলাকা থেকে এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ডাকু ওরফে ইসহাক মিয়া বাজিতপুর উপজেলার মধ্য ভাগলপুর গ্রামের আলফাজ উদ্দিন ওরফে রঙ্গু মিয়ার ছেলে।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গ্রেফতার ডাকু এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সরবরাহকারী। চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের মধ্যেও তিনি মাদক ব্যবসা চালাচ্ছিলেন। অনেকদিন ধরে তাকে ধরতে চেষ্টা চালাচ্ছিল পুলিশ। সোমবার দুপুরে গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা করা হয়েছে।

সূত্র: জাগোনিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM