বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল করিমগঞ্জে পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

করিমগঞ্জে পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক | ৪:২০ অপরাহ্ন, ২৪ জুন, ২০১৮

1529835647.jpg

কিশোরগঞ্জের করিমগঞ্জে পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর এলাকায় একটি ডোবা থেকে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া গাংপাড়া গ্রামের মো. হেলাল উদ্দিনের তিন সন্তান জুনাকি (১১), চাঁদনি (৯) ও সাফায়েত (৪)।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দু’দিন আগে মায়ের সঙ্গে আশতকা মানিকপুর এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায় জুনাকি, চাঁদনি ও সাফায়েত। শনিবার সন্ধ্যার পর থেকে ওই তিন শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর রাতে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনের একটি ডোবা থেকে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে ওই তিন শিশুর মরদেহ তাদের বাড়িতে নেয়া হলে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বাজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।

সূত্র: জাগোনিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM