বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল মিঠামইনে পাঁচ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ

মিঠামইনে পাঁচ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ

নিউজ ডেস্ক | ৬:৩২ অপরাহ্ন, ১২ জুন, ২০১৮

1528806745.jpg

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার পাঁচ গ্রামের ২৫০০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

মঙ্গলবার (১২ জুন) বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মালিউন্দ বাজারের মাঠে এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। গ্রামগুলো হলো-ভরা, মালিউন্দ, চমকপুর, ঘাগড়া ও খলাপাড়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহিদ ভূইয়া, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন-নিকলী) তারেক কামাল, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার মো. মনির উদ্দিন মজুমদার, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীসহ উপজেলার যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সূত্র: হাওরবাংলা 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM