বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ঢাকাস্থ অষ্টগ্রাম সমিতির ইফতার সম্পন্ন

ঢাকাস্থ অষ্টগ্রাম সমিতির ইফতার সম্পন্ন

বিশেষ প্রতিনিধি | ১২:২৯ অপরাহ্ন, ৯ জুন, ২০১৮

1528525777.jpg

ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকাস্থ অষ্টগ্রাম সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে অষ্টগ্রামের প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব মো. আবদুল হাই, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.মহিউদ্দীন খান, অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, ঢাকা’র সভাপতি মো. সোলাইমান, সাধারণ সম্পাদক এড. বিমল চন্দ্র রায় ও বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন মীর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা নাসিমা আক্তার রীতা, রাজধানীর কলাবাগান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমি ইসলাম, ডা. শাহীন রেজা চৌধুরী, গ্রেটওয়াল সিরামিকসের ডিজিএম মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু, সাংবাদিক গোলাম রসূল প্রমুখ।

এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অষ্টগ্রামের অনেক কৃতিসন্তানসহ সমিতির কার্যনির্বাহী কমিটি, সদস্যগণ ও অতিথিবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলের আহবায়ক ছিলেন এ.এফ মাশুক নাজিম ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল হাসান বাবু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকাস্থ অষ্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ও সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাখাওয়াত হোসেন পিপলু। 

1 Comments

Anawar hossain
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Our company steel building manufacturing in gazipur

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM