বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভাটির রানির ঈদ সংখ্যা চমৎকার হয়েছে: এমপি তৌফিক

ভাটির রানির ঈদ সংখ্যা চমৎকার হয়েছে: এমপি তৌফিক

বিশেষ প্রতিনিধি | ২:১২ অপরাহ্ন, ৭ জুন, ২০১৮

1528359167.jpg
সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিকের হাতে ভাটির রানির ঈদ সংখ্যা তুলে দিচ্ছেন ভাটির রানির সম্পাদক গোলাম রসূল-ছবি: ইসলাম উদ্দিন আকাইদ

প্রথমবারের মত প্রকাশিত ভাটির রানির ঈদ সংখ্যা (ছাপা সংস্করণ) চমৎকার হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। 

বুধবার (জুন ৬) রাজধানীর স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ভাটির রানির সম্পাদক ও সমিতির আজীবন সদস্য গোলাম রসূল এমপি তৌফিকের হাতে আনুষ্ঠানিকভাবে ঈদ সংখ্যা উপহার দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। 

এমপি তৌফিক সম্পাদক গোলাম রসূলের প্রশংসা করে বলেন ভাটির রানি দিন দিন এগিয়ে যাচ্ছে। পত্রিকাটিকে আরো এগিয়ে নিতে তিনি সব ধরণের সহায়তারও আশ্বাস দেন। 

এরপর উপস্থিত সকলের মাঝে ভাটির রানির ঈদ সংখ্যার দুইশত কপি বিনামূল্যে বিতরণ করা হয়। সকলেই পত্রিকাটির ভূয়সী প্রশংসা করেন। 

ঈদের আগেই সমস্ত অষ্টগ্রামে ভাটির রানির ঈদ সংখ্যা বিতরণ করা হবে বলে জানালেন এর সম্পাদক গোলাম রসূল। 

1 Comments

সৈয়দ ফাইয়াজ হাসান বাবু
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
বস্তুনিষ্ঠ সংবাদের প্রতিক হাওড় আন্চলের জীবন যাত্র ও হাওড়ের সম্ভাভনাময় পর্যটনের সংবাদ প্রকাশের মাধ্যমে "ভাটির রানী" হয়ে উঠুক জাতীয় দৈনিকে সেই আসা ও প্রত্যাশা রাখি।পরিশেষে স্নেহাস্পদ গোলাম রসুল সহ ভাটির রাণী পরিবারের প্রতি অগ্রীম ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক মোবাদকবাদ জানিয়ে ভাটির রাণীর উত্তর উত্তর সাফল্য কামনা করি। সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM