অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সমিতি, ঢাকা’র ইফতার অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি | ৩:৫৬ পূর্বাহ্ন, ৭ জুন, ২০১৮

অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জুন) রাজধানীর ধানমন্ডিস্থ স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইনের প্রায় পাচঁশত মানুষ অংশগ্রহণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সংসদীয় আসনের সাংসদ রেজওয়ান আহম্মদ তৌফিক। বিপুল সংখ্যক উপস্থিতিতে সাংসদ তৌফিক খুশি হয়ে সমিতির সকল কার্যক্রমের সাথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, ঢাকা’র সভাপতি মো. সোলাইমান।
ইফতারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব মো. আবদুল হাই, বিচারপতি আমির হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিউদ্দিন খান, অভিনেতা ও পরিচালক মাহফুজ আহমেদ, এআইজিআর (অব:) মো. মোখলেছুর রহমান ঠাকুর, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, ইটনা উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান, ডা. শাহীন রেজা চৌধুরীসহ সমিতির কার্যনির্বাহী কমিটি, সদস্যগণ ও অতিথিবৃন্দ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এড. বিমল চন্দ্র রায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সায়েদুর রহমান সাইদ।


1 Comments