আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুরের উদ্যোগে ইফতার মাহফিল
নিউজ ডেস্ক | ১২:৫৮ পূর্বাহ্ন, ৬ জুন, ২০১৮

পীরে তরিক্বত শাহ্সুফী আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ জুন) উমেদনগর শিল্প এলাকাস্থ শুকনা মাছের আরৎ, হাজী মহরম আলী মার্কেট, বানিয়াচং রোড হবিগঞ্জ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসিম, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমান, হযরত মাওলানা মাঈন উদ্দিন পীরজাদা কদমচাল দরবার শরীফ, চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলহাজ্ব এম এ মজিদ পিরিজপুরী, বারর সর্দার মো. সোনা মিয়াসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, ও সহ¯্রাধিক মুরিদান এবং ভক্ত আশেকানবৃন্দ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুর।
পীরে তরিক্বত শাহ্সুফী আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুরের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের কদমচালে। প্রেস বিজ্ঞপ্তি

