সিলেটস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির কমিটি গঠিত
বিশেষ প্রতিনিধি | ১২:৩৬ পূর্বাহ্ন, ৬ জুন, ২০১৮

সিলেটস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) সিলেটের হোটেল রোজ ভিউতে এ কমিটি গঠন করা হয়।
২১ সদস্য বিশিষ্ট (১৭ ঘোষিত) কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন মো. শফিকুল ইসলাম, কমিশনার, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট।
আহবায়ক করা হয়েছে নুরুল ইসলাম, এসপি, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেটকে এবং সদস্য সচিব হয়েছেন মাসুদ করিম, প্রভাষক, তাজপুর কলেজ, সিলেট।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য মোহাম্মদ আয়াজ আলম ভূইয়া।


