অষ্টগ্রামে পতাকা টানাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
নিউজ ডেস্ক | ৬:০৭ অপরাহ্ন, ৫ জুন, ২০১৮

অষ্টগ্রামে রাস্তার পাশে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টোটন মিয়া (১৭) নামে এক তরুণ ফুটবলার মারা গেছে।
মঙ্গলবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বউ বাজার রাস্তার পাশে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত টোটন মিয়া উপজেলার খান ঠাকুর দিঘীর পাড়ের ধন মিয়ার ছেলে। সে জেলা পর্যায়ের একজন তরুণ কৃতী ফুটবলার ছিল।
এলাকাবাসী জানান, আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলা কে সামনে রেখে সমর্থকদের মাঝে চলছে আনন্দের উৎসব। বাসা-বাড়ি, দোকান, স্কুল, কলেজ, রাস্তার পাশে, এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে বিশ্বকাপে অংশ নেয়া বিভিন্ন দেশের পতাকা। ব্রাজিল দলের বিরাট ভক্ত টোটন। দুপুরে প্রিয় দলের পতাকা হাতে রাস্তার পাশে টানাতে যায় সে। এ সময় বিদ্যুত লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটনের। টোটন বাবা-মায়ের বড় ছেলে।
টোটনের এ অকাল ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সূত্র: কিশোরগঞ্জ নিউজ


1 Comments