শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল লিংকনের সাফল্যে খুশি অষ্টগ্রাম রোটারী কলেজ পরিবার

লিংকনের সাফল্যে খুশি অষ্টগ্রাম রোটারী কলেজ পরিবার

ভাটির রানি প্রতিবেদক | ৮:৩২ অপরাহ্ন, ২৪ অক্টোবর, ২০১৭

chahida-news-1508855541.jpg

৩৬তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত মো: লিংকনের সাফল্যে খুশি হয়ে তাকে মিষ্টিমুখ করিয়েছে অষ্টগ্রাম রোটারী ডিগ্রী কলেজ পরিবার। 

মঙ্গলবার লিংকন তার খুশির খবর নিয়ে অষ্টগ্রাম রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মোজতাবা আরিফ খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে অধ্যক্ষসহ কলেজের অন্যান্য শিক্ষকগণ তাকে মিষ্টিমুখ করান। 

লিংকনের সাফল্যে উল্লসিত প্রতিক্রিয়া জানিয়ে অধ্যক্ষ মো: মোজতাবা আরিফ খান তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

এ সময় লিংকনের বন্ধুবান্ধবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য মো: লিংকনের বাড়ি অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়নের রথানী গ্রামে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জে কর্মরত।

1 Comments

Md.Abdul Hannan
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
I am really proud of Mr.Linkon because I belong to Austagram,Alinagar.

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM