বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: অষ্টগ্রামের ওসি

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: অষ্টগ্রামের ওসি

বিশেষ প্রতিনিধি | ৩:০৮ অপরাহ্ন, ২৯ মে, ২০১৮

1527584933.jpg
অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্ল্যা।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে ভাটির রানির সাথে একান্ত আলাপচারিতায় কামরুল ইসলাম মোল্ল্যা এ ঘোষণা দেন।

তিনি জানান অষ্টগ্রাম থানা পুলিশ ইতিমধ্যেই ১৯ জন মাদক ব্যবসায়ীর তালিকা তৈরি করেছে। এর মধ্যে গতকাল সোমবার তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি ১৬ জনও খুব শীগ্রই ধরা পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এ পুলিশ কর্মকর্তা।

কামরুল ইসলাম বলেন, “দুই-একদিনের মধ্যেই গোটা উপজেলায় ব্যাপক অভিযান চালানোর প্রস্তুতি চলছে। সরকারের ঘোষণা মোতাবেক আমরাও এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM