বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অষ্টগ্রামে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক | ১১:৫৯ অপরাহ্ন, ২৮ মে, ২০১৮

1527530352.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ৬৫০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আঁখি (২৫) অষ্টগ্রাম সদর উপজেলার দিঘিরপাড় কানঠাকুর এলাকার হাবিবের স্ত্রী, সিমা আক্তার (৩৫) পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের শেখেরহাটি গ্রামের রিয়াজ মিয়ার স্ত্রী ও শেখেরহাটি গ্রামের কামলা মিয়া (৪৫)। তারা সবাই মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দিঘিরপাড় থেকে হাবিবের স্ত্রী আঁখিকে ৪৫০ পিস ইয়াবা ও ৩০ হাজার ৫ শ টাকা  বিকেলে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের শেখেরহাটি গ্রাম থেকে সীমা আক্তারকে ১০০ পিস ইয়াবা, শেখেরহাটি গ্রামের কামাল মিয়াকে ১০০ পিস ইয়াবা ও ১ লক্ষ ৯ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র:হাওরবাংলা

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM