কিশোরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৪৩
নিউজ ডেস্ক | ৭:৩৭ অপরাহ্ন, ২৩ মে, ২০১৮

কিশোরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৩ জন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ মে) থেকে বুধবার (২৩ মে) বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মাদকবিরোধী বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

