বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল নিকলীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই

নিকলীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই

নিউজ ডেস্ক | ৪:৩১ অপরাহ্ন, ১৯ মে, ২০১৮

1526725860.jpg

নিকলীতে উছমান মিয়া (৪৮) ও আব্দুস ছমেদ (৫৭) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মজলিশপুর ফকির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুজনের বাড়িই মজলিশপুর গ্রামে।

নিকলী থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূঁইয়া জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ সিলেট, ভৈরবসহ বিভিন্ন এলাকা থেকে গাঁজা এনে নিকলী উপজেলায় বিক্রি করছে। 

মাদক নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসাবে মজলিশপুরের ফকির বাড়ি থেকে দুইজনকে গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের নামে মাদক আইনে মামলা হয়েছে।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM