বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল মিঠামইনে বাবা-মায়ের জন্য দোয়া চাইলেন রাষ্ট্রপতি

মিঠামইনে বাবা-মায়ের জন্য দোয়া চাইলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | ৫:১৮ অপরাহ্ন, ১১ মে, ২০১৮

1526037487.jpg

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার দুপুরে তিনি নিজ উপজেলা মিঠামইনে সংক্ষিপ্ত সফরে আসেন।

এদিন দুপুর ১২টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা সদরে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান সরকারি কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিঠামইন বাজার পরিদর্শন করে কামালপুরে নিজের বাড়িতে যান তিনি। বাড়ির আঙ্গিনায় তাঁকে গার্ড-অব অনার দেয়া হয়।

তিনি জুম্মার নামাজ পড়েন বাড়ির মসজিদে। নামাজের পর বাবা হাজী মো. তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা খাতুনের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বাড়ির আঙ্গিনায় সবার কাছে বাবা-মায়ের জন্য দোয়া চান রাষ্ট্রপতি। এ সময় তিনি হাওরে বজ্রপাতে অনেক মানুষ মারা যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক নানা দুর্যোগ মোকাবেলা করেই হাওরবাসীকে টিকে থাকতে হয়। হাওরে এবার ধানের ভালো ফলন হলেও অতিবৃষ্টিতে মাঠের ধান কাটতে কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছে।

দুপুরের পর মিঠামইন ডাকবাংলোয় বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সূত্র: জাগোনিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM