বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ঋতু মিডিয়া ফেলোশীপ পেলেন সাংবাদিক গোলাম রসূল

ঋতু মিডিয়া ফেলোশীপ পেলেন সাংবাদিক গোলাম রসূল

আমজাদ হোসাইন | ২:৫৩ অপরাহ্ন, ৯ মে, ২০১৮

1525855987.jpg
রেড ওরেঞ্জ হেড অফ প্রোগ্রামস নকীব রাজীব আহমেদের কাছ থেকে ফেলোশীপের কাগজপত্র নিচ্ছেন সাংবাদিক গোলাম রসূল- ছবি:হাবীব রহমান

ঋতু জার্নালিষ্ট ফেলোশীপ পেয়েছেন সাংবাদিক গোলাম রসূল।  

ঋতুর ফেলো হিসেবে গোলাম রসূল আগামি তিনবছর মাসিক বা ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রচার চালাবেন, এ সংক্রান্ত ক্যাম্পেইনে অংশ নিবেন এবং ঋতু’র সকল কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সাংবাদিক গোলাম রসূল ইংরেজি দৈনিক এশিয়ান এইজের সিনিয়র করেসপন্ডেন্ট ও আঞ্চলিক অনলাইন পত্রিকা ভাটির রানির সম্পাদক।

ঋতু ফেলোশীপের তিনদিনের কর্মশালা বুধবার রাজধানীর বনানীর ইনোটেলে সমাপ্ত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের মোট ১৫ জন সাংবাদিক ফেলো হিসেবে মনোনীত হন।

ঋতু প্রকল্পটি নারীদের ঋতু বা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। মাসিকের সময় নারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও অন্যান্য সহযোগীদের (যেমন পরিবার, বিদ্যালয়) প্রয়োজনীয় সহযোগিতা, মাসিক বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধি করতে প্রচারণা চালাচ্ছে।

ঋতু প্রকল্পটি মোট পাঁচটি প্রতিষ্ঠান-সিমাভি, রেড ওরেঞ্জ, টিএনও, বিএনপিএস এবং ডিওআরপি’র সমন্বয়ে গঠিত। আর পুরো প্রকল্পের অর্থায়নে রয়েছে নেদারল্যান্ড সরকার।  

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM