জুনায়েদের চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ স্থগিত
বিশেষ প্রতিনিধি | ১০:৩৬ অপরাহ্ন, ৫ মে, ২০১৮

ক্যান্সার আক্রান্ত শিশু জুনায়েদ
ক্যান্সার আক্রান্ত শিশু জুনায়েদের জন্য আমরা কয়েকজন মিলে একটি তহবিল গঠন করেছিলাম। আমরা সমাজের বিত্তবান, সামর্থবান, দানশীল, পরোপকারী, ও উদার মানুষের প্রতি আহবান জানিয়েছিলাম জুনায়েদের চিকিৎসায় সহায়তা করার জন্য। আমাদের সে উদাত্ত আহবানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন কিছু মানবপ্রেমি। তাঁদের কল্যাণে আমরা জুনায়েদের জন্য পর্যাপ্ত পরিমাণ তহবিল সংগ্রহ করতে সমর্থ হয়েছি। আমরা সংগ্রহ করেছি প্রায় আড়াই লাখ টাকা আর ঢাকায় অবস্থানরত এক ব্যাংকার দম্পতি নিজেদের উদ্যোগে লক্ষাধিক টাকার পৃথক একটি তহবিল গঠন করেছেন। দুইটি তহবিল সমন্বয়ের মাধ্যমে আমরা জুনায়েদের চিকিৎসা করব আগামি দুইবছর।
ডাক্তারগণের দেয়া তথ্যমতে আমাদের সংগৃহীত টাকায় কোমলমতি এ শিশুর চিকিৎসা শেষ হওয়ার কথা। যদি পরবর্তীতে আরো টাকা লাগে তবে আমরা সে ব্যবস্থাও করব। আপাতত আমরা সহায়তা তহবিল সংগ্রহ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে জুনায়েদকে আর্থিক সহায়তা প্রদানকারী ও নানানভাবে সাহায্যকারী সকলের প্রতি রইল অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালবাসা।

