জাতিসংঘ মিশনে যোগ দিতে কাল সুদান যাচ্ছেন তুষার সরকার
বিশেষ প্রতিনিধি | ১০:১১ অপরাহ্ন, ৫ মে, ২০১৮

পরিবারের সাথে তুষার সরকার
জাতিসংঘ মিশনে যোগ দিতে আবারও সুদান যাচ্ছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাংগালপাড়া বিশ্ববিদ্যালয়-মহাবিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু)'র সাবেক সাধারণ সম্পাদক ও র্যাব-১০ এর উপ-সহকারি পরিচালক তুষার সরকার।
রোববার ভোরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনিসহ ২৪ জনের একটি মিশন দল সুদানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
United Nations African Mission in Darfur( UNAMID) সুদান এর দারফুর United Nations Police (UNPOL) হিসেবে সুদানের আল-ফেশারে যোগদান করছেন তুষার সরকার৷
তিনি এর আগে ২০১০-২০১২ সালে সুদানে জাতিসংঘের একই মিশনে কর্মরত ছিলেন। সেবার তিনি পুলিশ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ শান্তি পুরস্কার লাভ করেন।
তুষার সরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ কিশোরগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির সাবেক নেতা।ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক ৷ স্ত্রী অজন্তা দেব পরিবেশ ও বন মন্ত্রনালয়ের অধীন বনশিল্প উন্নয়ন করপোরেশনের সহকারি ব্যবস্হাপক হিসেবে কর্মরত।
তিনি ভাটির রানির মাধ্যমে সবার নিকট দোয়া ও মঙ্গল কামনা করেছেন।


3 Comments