বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল মিঠামইনে বজ্রপাতে ছাত্রের মৃত্যু

মিঠামইনে বজ্রপাতে ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক | ৬:৫৯ অপরাহ্ন, ৪ মে, ২০১৮

1525438780.jpg

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বজ্রপাতে মো. শরীফুল ইসলাম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার মহিষারকান্দি হাওরে এ ঘটনা ঘটে।

শরীফুল উপজেলা সদর ইউনিয়নের মহিষারকান্দি গ্রামের ওয়াসকরুণীর ছেলে। সে নিজামিয়া মাতলুবুল উলুম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, দুপুরে বৃষ্টির মধ্যে শরীফুল তার বাবার সঙ্গে ট্রলি দিয়ে ক্ষেত থেকে ধান বাড়িতে নিচ্ছিলো। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: বাংলানিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM