বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ট্রেনে কাটা পড়ে নিহত ১

ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিউজ ডেস্ক | ৬:০২ অপরাহ্ন, ৪ মে, ২০১৮

1525435360.jpg

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত-পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব ২য় রেলওয়ে সেতু সংলগ্ন এলাকা থেকে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে। তার পরনে ছিল কালার শার্ট ও প্যান্ট।

পুলিশ জানায়, ভোরে চট্টগ্রাম-ঢাকাগামী সুবর্ণা আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করেছে পুলিশ।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, কী কারণে কেমন করে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হবে।

সূত্র: জাগোনিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM