বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ইয়াবাসহ মাদক সম্রাট রাজীব গ্রেপ্তার

ইয়াবাসহ মাদক সম্রাট রাজীব গ্রেপ্তার

নিউজ ডেস্ক | ৬:৩৩ অপরাহ্ন, ২৭ এপ্রিল, ২০১৮

1524832387.jpg

পাকুন্দিয়ার মাদক সম্রাট মো. এনামুল হাসান ওরফে নেতা রাজীব (৩৮)কে ১৫০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মঠখোলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই মদন চন্দ্র সাহা ও এএসআই কামাল আহম্মেদ এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাজীবকে আটকের পর তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. এনামুল হাসান ওরফে নেতা রাজীব উপজেলার মঠখোলার দেবকান্দি (তালদশী) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সে এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তুলে দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছে।

পাকুন্দিয়া থানার ওসি মো. আজহারুল ইসলাম পিপিএম জানান, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজীবকে গ্রেপ্তারের এই ঘটনায় এএসআই কামাল আহম্মেদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM