ইটনায় ৪০১ নতুন বিদ্যুৎ সংযোগ
নিউজ ডেস্ক | ৬:২২ অপরাহ্ন, ১৯ এপ্রিল, ২০১৮

ইটনা উপজেলার প্রত্যন্ত হাওর গ্রাম মৃগার ৪০১টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মৃগা বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
নতুন এসব বিদ্যুৎ সংযোগের ফলে মৃগা গ্রামটি এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।
মৃগা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান দুলালের সভাপতিত্বে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মনির উদ্দিন মজুমদার।
এতে অন্যদের মধ্যে ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. বজলুর রহমান, জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল সাহা, আওয়ামী লীগ নেতা মো. জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা আলমগীর ফরিদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র: কিশোরগঞ্জনিউজ

